ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ভয়ঙ্কর ইনজুরিতে সেই সৌদি ডিফেন্ডার; নেওয়া হচ্ছে জার্মানিতে

    ভয়ঙ্কর ইনজুরিতে সেই সৌদি ডিফেন্ডার; নেওয়া হচ্ছে জার্মানিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। তবে এই ম্যাচে ভয়ঙ্কর ইনজুরিতে পড়েলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল-শাহরানি। অতিরিক্ত সময়ের খেলায় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় তার।

    ম্যাচে আর্জেন্টিনার বল প্রতিহত করতে গিয়ে সতীর্থ গোলকিপার মোহাম্মদ আল-ওয়াইসের সঙ্গে জোরেশোরে ধাক্কা খান শাহরানি। এতে গোলরক্ষকের হাঁটু তার চোয়ালে লাগে। সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

    এ দেখে মাঠে আসেন চিকিৎসকরা। এসে আল-শাহরানিকে চিকিৎসা দেন তারা। কিন্তু তাতে উঠে দাঁড়াতে পারেননি তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অপরাধীর মতো বিস্ময়ের চোখে তার দিকে তাকিয়ে থাকেন আল-ওয়াইস।

    পরে আল-শাহরানির স্ক্যান করা হয়। ইতোমধ্যে সেই রিপোর্ট হাতে পাওয়া গেছে। এতে দেখা যায়, তার মুখের বাঁমদিকের একাধিক হাড় ভেঙে গেছে। ফলে দ্রুত তাকে জার্মানিতে উড়িয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 

    হাড় ভাঙা ছাড়াও মুখের মধ্যে তীব্র রক্তক্ষরণ হচ্ছে আল-শাহরানির। চিকিৎসকরা বলছেন, যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচার করা দরকার। ফলে প্রাইভেট জেটে করে তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রিন্স সালমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ