ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস লিখলেন, ‘কী যে মজা’

     বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস লিখলেন, ‘কী যে মজা’
    অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি জন্মদিন পালন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে জানিয়েছেন, জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের কাছ থেকে। শাকিব জন্মদিনে  বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। বুবলী জানান, ‘জন্মদিনের সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের (শাকিব-বুবলীর সন্তান) বাবা শাকিব খান দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ’। 

    সেই খবর চিত্রনায়িকা অপু বিশ্বাস শেয়ার করেছেন ফেসবুকে। অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কী যে মজা!’

    বুবলীর আগে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। অপুর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বুবলীকে বিয়ে করেন তিনি। বুবলী ও অপুর মধ্যকার সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ নয় তা বহুবার প্রকাশ্যে এসেছে। নেটিজেনদের ধারণা, বিষয়টি আরও একবার স্পষ্ট হলো অপুর এমন মন্তব্যে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ