ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের বিষয়ে ঝালকাঠিতে মহিলা সমাবেশ

    প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের বিষয়ে ঝালকাঠিতে মহিলা সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় ঝলকাঠিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার বেলা ১২টায় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক মো. জোহর আলী।


    প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসমূহ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অবহিতকরণের উদ্দেশে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

    জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীরের সভাপতিত্বে মহিলা সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামীম আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকা, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া। জেলা তথ্য অফিস মহিলা সমাবেশের আয়োজন করে।

     এ সময় ওই এলাকার দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ