ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • শাকিব কেন অস্বীকার করল মাথায় আসছে না : বুবলী

    শাকিব কেন অস্বীকার করল মাথায় আসছে না : বুবলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাকিবের বক্তব্যে বিব্রতবোধ করছেন বাংলাদেশের বড়পর্দার অভিনেত্রী শবনম বুবলী। গত রোববার জন্মদিনে চিত্রনায়ক শাকিব খানের থেকে হীরার নাকফুল উপহার পেয়েছিলেন তিনি।

    গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হীরার নাকফুল পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন বুবলী নিজেই। কিন্তু শাকিব খান বললেন উল্টো কথা। গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। পরে শাকিবের বক্তব্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলী।

    নাকফুল দেওয়ার বিষয়টি শাকিব অস্বীকার করছে দেখে বেশ অবাক হয়েছেন বুবলী। বুবলী বলেছেন, ‘শাকিবের বিবৃতি আমার জন্যে অপমানজনক। শাকিব কেন অস্বীকার করল তা মাথায় আসছে না। উপহারের বিষয়টি তো চার-পাঁচ দিন আগের, এতদিন পরে এসে কেন অস্বীকার করল, কী ভেবে, কী পরিকল্পনা করে এসব বলল, বুঝলাম না।’

    বুবলী আরও বলেন, ‘শাকিব খানের সাক্ষাৎকার এবং তৃতীয়পক্ষ একজনের কয়েকদিনের ফেসবুক কার্যক্রম নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমাদের মধ্যে হঠাৎ করেই তৃতীয় পক্ষ একজন ঢুকে গেছেন। আমার জন্মদিনের উপহারের খবর নিয়ে ফেসবুকে লিংক শেয়ার করে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি আমি দেখেছি। গত কয়েক মাসে ফেসবুকে আপনারা তার বিষয়ে টের পাচ্ছেন। অনেক দিনই আমাকে নিয়ে তৃতীয় পক্ষের এমন আচরণ ছিল না। হঠাৎ করেই এত সুন্দর একটা বিষয় ধরে তিনি উপহাস করে পোস্ট দিয়ে যাচ্ছেন। তার নাম আমি উচ্চারণ করতে চাচ্ছি না। আপনারা তার ফেসবুকে এই কয়েক দিনের কার্যক্রম দেখলেই বুঝবেন। পুরো বিষয়টি নিয়ে আমার সন্দেহ হচ্ছে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ