ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • টানা হারে বিদায়ের দ্বারপ্রান্তে স্বাগতিক কাতার

    টানা হারে বিদায়ের দ্বারপ্রান্তে স্বাগতিক কাতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরেছে সেনেগাল তবে পারেনি স্বাগতিক কাতার। আর তাতেই টানা দুই হারে স্বাগতিক কাতার এখন বিদায়ের দ্বারপ্রান্তে। পরের ম্যাচে ইকুয়েডরের কাছে নেদারল্যান্ডস না হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে তাদের।

    সেনেগালের বিপক্ষে আজকের ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটি।

    কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলা উপহার দিয়েছে সেনেগাল। গোলের জন্য অবিরত চেষ্টা করেছে সেনেগাল। ম্যাচের ২৪ ও ২৮ মিনিটে দুই দুইবার গোল করার সুবর্ণ সুযোগ পেলেও গোল করতে পারেনি তারা।

    এরপর ম্যাচের ৪১ মিনিটে কাতারের ডিফেন্ডার খৌকি ও গোলকিপার বারশামকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন বৌলায়ে দিয়া। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচেই আগে গোল করে হারেনি সেনেগাল। যাহোক, এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে থেকেই প্রথমার্ধ শেষ করে সেনেগাল।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসমাইল জ্যাকবসের এসিস্ট থেকে গোল করে গোল করে লিড দ্বিগুণ করেন ফামারা দিয়েদৌ। সেনেগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। জমে উঠে ম্যাচ। ম্যাচের ৭৮ মিনিটে কাতারকে আনন্দে ভাসান মোহাম্মদ মুনতারি, এসিস্ট করেন ইসমাইল মোহাম্মদ।

    তবে কাতারের আনন্দ দীর্ঘ হতে দেয়নি সেনেগাল। সমতায় ফেরার সুযোগ না দিয়ে ফের গোল করে বসে আফ্রিকার দেশটি। ম্যাচের ৮৪ মিনিটে সেনেগালের হয়ে গোল করেন বামবা ডিং। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।

    এই জয়ে এ গ্রুপের তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগাল। আর কোনো ম্যাচে জয় না পাওয়া কাতার রয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ