ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা

    নেইমারের পর গ্রুপপর্ব থেকে ছিটকে গেলেন ব্রাজিলের আরেক তারকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাঙ্কেলের চোটে বিশ্বকাপের গ্রুপপর্বে আর খেলা হচ্ছে না নেইমারের, সেটা বলতে গেলে একপ্রকার নিশ্চিত। এবার ছিটকে গেলেন ব্রাজিলের আরও এক তারকা। ডিফেন্ডার দানিলোও চোটের কারণে খেলতে পারবেন না গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ।

    দানিলো সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচে প্রথম একাদশেই ছিলেন। কিন্তু ম্যাচের শেষে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ব্রাজিল দলের পক্ষ থেকে অবশেষে নিশ্চিত করা হয়েছে, নেইমারের মতোই অ্যাঙ্কেলের চোটে পড়েছেন দানিলো।

    ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুলব্যাক দানিলোর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ‌'টিএনটি স্পোর্টস ব্রাজিল' বলছে, ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না।

    দানিলো ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। দুই তারকার চোট ব্রাজিল শিবিরে তাই বড় দুশ্চিন্তা হয়েই এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ