ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে হত্যাচেষ্টার দায়ে পাঁচ ভাইয়ের কারাদণ্ড

    ঝালকাঠিতে হত্যাচেষ্টার দায়ে পাঁচ ভাইয়ের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে হত্যাচেষ্টার দায়ে একই পরিবারের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পারভেজ শাহরিয়ার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী সুমন্ত বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

    দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নান্না হাওলাদারকে (৪৯) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নান্না হাওলাদারের ভাই সুলতান ও সাগর হাওলাদারকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাঁদের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

    এ ছাড়া তাঁদের অপর দুই ভাই বাহারুল হাওলাদার ও খোকন হাওলাদারকে আদালত ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে বাহারুল ও খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের দুজনকে জামিন দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের রূপসিয়া গ্রামের বাসিন্দা।

    মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠি সদর উপজেলার রূপসিয়া গ্রামের মিরাজ হাওলাদারের পরিবারের সদস্যদের ওপর আসামিপক্ষ হামলা করে। এ সময় মিরাজের পরিবারের তিনজন আহত হন। পরে এ ঘটনায় মিরাজ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন। ঝালকাঠি সদর থানার পরিদর্শক মো. শাহবুদ্দিন ২০১২ সালের ৩১ জানুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

    আদালতের বেঞ্চ সহকারী সুমন্ত বড়াল বলেন, আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ