ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • প্রেমে প্রতারিত নোরা ফাতেহি!

    প্রেমে প্রতারিত নোরা ফাতেহি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একের পর এক গানে কোমর দুলিয়ে তাক লাগিয়েছেন তিনি।

    সম্প্রতি ছোট পর্দায় একটি ডান্স রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাকে। সেখানে একটি পর্বে নিজের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নোরা। রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘বড়া পচতাওগে’ গানে নজর কাড়ে এক প্রতিযোগী। তাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। চোখ থেকে গালে গড়িয়ে পড়ে অশ্রু।  

    সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না নোরা। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। প্রতিযোগীর নাচ দেখে নিজের অতীতে ফিরে যান নোরা। সেই স্মৃতি রোমন্থন করেই মন খারাপ হয় তার।

    নোরা জানান, পারফরম্যান্স দেখে চোখে জল চলে এসেছে তার। খুবই ইমোশনাল হয়ে পড়েন তিনি।  

    তিনি বলেন, এটা যেন তারই গান। তিনি এটার সঙ্গে খুবই রিলেট করতে পারেন। অতীতে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন।  

    যে গান শুনে কেঁদে ফেলেন নোরা, সেই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। সেই সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা।  

    প্রসঙ্গত, নোরার হাতে বর্তমানে একাধিক কাজ রয়েছে। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ সিনেমায়। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’ সিনেমা দুটি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ