ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

    ঝালকাঠিতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু-বৃদ্ধের সংখ্যা বেশি। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এতে করে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন।

    চিকিৎসকরা বলছেন, দিনে গরম ও রাতে ঠান্ডা হওয়ায় শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। সদর হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে।

    হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার সদর হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের ভিড় দেখা গেছে।

    গত সপ্তাহে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ১১ শিশু ভর্তি ছিল। এখন সিট ম্যানেজ করতে না পারে ফ্লোরে শুয়েও চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের।

    হাসপাতালে আসা শারমিন খাতুন নামের এক নারী জানান, শ্বাসকষ্ট হওয়ায় সোমবার আট মাস বয়সী ছেলে আরিয়ানকে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসা নেওয়ার পর ছেলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

    রুপসিয়া গ্রামের মা হালিমা খাতুন বলেন, সর্দি–কাশিতে আক্রান্ত এক বছর বয়সের শিশুকে দুদিন আগে হাসপাতালে ভর্তি করি। এখনো কোনো উন্নতি হয়নি।

    উপজেলার আগরবাড়ি এলাকার আমিনুর রহমান জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া শুক্রবার সকালে তিনমাস বয়সী ছেলে সিয়াম হোসেনকে হাসপাতালে ভর্তি করি। শনিবার বিকেল ৪টার দিকে ছেলের অবস্থার উন্নতি হয়েছে।

    হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার বলেন, আবহাওয়া পরিবর্তন হওয়ায় শিশুরা সর্দি–কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে শতাধিক রোগী চিকিৎসা দিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছে বেশি।

    সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান সানি বলেন, প্রতিবছর সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় বৃদ্ধ-শিশুরা সর্দি–কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এজন্য বিশেষ করে এ সময় তাদের প্রতি বেশি যত্নবান হতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ