ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

    রাজাপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান (১৫) নামে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজাপুর শহরের বাগড়ি এলাকায় তাদের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

    আলিফা রাজাপুর সরকারি পালইট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।  সে উপজেলার পুটিয়াখালি গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে। 

    পুলিশ জানায়, ওই স্কুলছাত্রীসহ তা‍ঁর পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়া থাকতো। দুপুরে নিজকক্ষে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পায়। তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, কি কারনে গলায় ফাঁস দিলো ওই ছাত্রী, তার কারন জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ