ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • কাঁঠালিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক বরখাস্ত

    কাঁঠালিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা ও দশ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়ায় ঝালকাঠির কাঁঠালিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বদরুদ্দোজা সিকদার রিমনকে বরখাস্ত করা হয়েছে। 

    সোমবার ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক জুলিয়া খাতুনের স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং- পসব্য/প্রকা/প্রশা-২২(৩৩০)/২০২২/৮২৩৪) এ আদেশ প্রদান করা হয়। আদেশের কপি বরখাস্তকৃত বদরুদ্দোজা সিকদারসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উপজেলা নির্বাহী অফিসার, কাঁঠালিয়াসহ বিভিন্ন শাখায় পাঠনো হলে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর ঝালকাঠির একটি আদালতে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দশ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়ায় সরকারি কর্মচারী অধ্যাদেশ (১৯৮৫-এর ৩ (১) ধারা অনুযায়ী তাকে পল্লী সঞ্চয় ব্যাংকের চাকুরি হতে বরখাস্ত করা হয়।

     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ