ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা

    রাজাপুরে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। 

    মঙ্গলবার রাতে রাজাপুর থানায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়।


    মামলার বিবরণে জানা যায়, রাত সাড়ে ১১ টার দিকে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে একটি অনুষ্ঠান শেষে ১০-১২ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা পিংড়ি স্কুল এলাকায় আসে। সেখানে লোকজন উপস্থিতি দেখে কাছে গিয়ে এখানে কারা জানতে চায়। 

    এসময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের গালাগাল করে। এক পর্যায়ে তাদেরকে মারধর শুরু করে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে তাদের লক্ষ্য করে পেছন থেকে পরপর তিনটি বোমা নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

    এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, একদম মিথ্যা গায়েবি একটা মামলা করা হয়েছে। বিএনপির সভাপতি-সম্পাদকসহ তারা অনেকেই এলাকায় নেই। পিংড়ির কোন মানুষই জানে না ওখানে কোন ঘটনা ঘটেছে। 

    মামলার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখ নপর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ