ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • মেসিকে তো সবাই আটকাতে চায়, পারে কি : পোল্যান্ড কোচ

    মেসিকে তো সবাই আটকাতে চায়, পারে কি : পোল্যান্ড কোচ
    চেস্টওয়াফ মিখনিয়েভিচ (বামে) ও লিওনেল মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোল্যান্ডের বিরুদ্ধে হারলে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ। আর জিতলে মেসিরা পাবেন পরের রাউন্ডে খেলার সুযোগ। অর্থাৎ আজও স্কালোনির দলের কাছে ম্যাচটা কার্যত ফাইনাল। এরই মধ্যে পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচের গলায় মেসির প্রতি সমীহ।

    লিওনেল মেসিকে নিয়ে পরিকল্পনা কী? আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা হলে এটাই বিপক্ষ দলের কাছে কমন প্রশ্ন। পোল্যান্ড কোচের কথায় কিন্তু ভয় মিশে ছিল।

    পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ বলে গেলেন, মেসিকে তো সবাই আটকাতে চায়। পারে কি? মেসিকে আটকানো যায় কীভাবে, এই উত্তর হয়তো কারও জানা নেই।

    পোল্যান্ড কোচ আরও বলেন, মেসিকে একজন ফুটবলারের পক্ষে আটকানো মুশকিল। আমরা ওর চারপাশে একাধিক ফুটবলারকে রাখবো। ওর পায়ে বল রাখতে দেবো না। আপাতত এটাই স্ট্র্যাটেজি।

    মেসি আর লেওয়ানডস্কির লড়াই। আজকের ম্যাচটাকে অনেকে এভাবেই দেখছেন। পোল্যান্ডের কোচ অবশ্য বলছেন, কোনও তারকার পক্ষেই একা জেতানো সম্ভব নয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ