ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • যে পাঁচ রেকর্ডের সাক্ষী আর্জেন্টিনা

    যে পাঁচ রেকর্ডের সাক্ষী আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোল্যান্ডের সাথে জয়ে কেবল শেষ ১৬ নিশ্চিত করেনি আর্জেন্টিনা। সাথে বেশ কিছু রেকর্ডেরও ভাগিদার হয়েছে লিওনেল মেসির দল।

    ১. সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পাঁচটি ড্রিবল ও পাঁচটি সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি (৩৫ বছর ১৫৯ দিনে)। এর আগে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি ছিল ডিয়েগো ম্যারাডোনার, ১৯৯৪ বিশ্বকাপে তা করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে।

    ২. ২০০৬ বিশ্বকাপে লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম একাদশে ছিলেন এনজো ফার্নান্দেজ (২১ বছর ৩১৭ দিনে)।

    ৩. ১৯৬৬ বিশ্বকাপের পর মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে নিজে পেনাল্টি উপহার দিয়ে নিজেই সেটা সেভ করার কীর্তি গড়েছেন পোল্যান্ডের ভয়চেক শেজনি। সর্বশেষ কীর্তিটা ছিল ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জোয়েল বাটসের।

    ৪. পোল্যান্ডের সাথে ম্যাচ দিয়েই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি (২২টি)। আগের রেকর্ড ছিল দিয়াগো ম্যারাডোনার।

    ৫. ১৯৬৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি পাস (১৩৭) দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন রদ্রিগো দি পল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ