ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • আবার বিয়ে করছেন রোশনি

    আবার বিয়ে করছেন রোশনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক বছর আগে বিয়ে হয়েছিল কলকাতার অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের। এবার ‘বিয়ে ২.০’ সম্পন্ন হতে চলেছে তার। মানে, আবারও বিয়ে করছেন তিনি। তবে পাত্র আগেরজনই।

    ২০২১ সালে রেজিস্ট্রি করে রোশনির সঙ্গে বিয়ে হয়েছিল তূর্জের। এরপর আকস্মিকভাবেই মারা যান রোশনির শ্বশুর। তাই এক বছর পর তাদের বিয়ের অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী ৮ ডিসেম্বর।

    ২০১৯ সাল থেকেই রোশনি ও তূর্জের সম্পর্ক। ২০২১ সালে রেজিস্ট্রি করে বিয়ের পর একসঙ্গে থেকেছেন এক বছর। প্রথমে স্বাক্ষর করে বিয়ে হলেও এবার আচার-অনুষ্ঠান ও রীতি-নীতি মেনে বিয়ে হবে তাদের।

    রোশনি বলেন, ‘আমি যতটা পারি আচার মানার চেষ্টা করছি। বিয়েটা হবে বেদ মেনে। যেহেতু এক বছর ধরে আমি বিবাহিত, এটা আমার বিয়ে ২.০।’

    ‘রানি রাসমণি’ ধারাবাহিকে জগদম্বা চরিত্রটির জন্য পরিচিতি পান অভিনেত্রী রোশনি। সৃজিত মুখার্জির সঙ্গে একটি সিনেমায় কাজও করেছেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ