ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • যুক্তরাষ্ট্রের ২৫ শহরে ‘দামাল’

    যুক্তরাষ্ট্রের ২৫ শহরে ‘দামাল’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিজয়ের মাসে বহুল আলোচিত সিনেমা ‌দামাল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পেল। দেশটির ২৫ শহরে সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

    আজ শুক্রবার থেকে ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও,কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা,কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫ শহরে সিনেমাটি মুক্তি দিয়েছেন বলে জানালেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।  

    তিনি বলেন,‌ গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দামাল সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমাটি দেখে উচ্ছ্বসিত দর্শকরা। বিজয়ের মাসে এই সিনেমাটি দ্বিতীয় ধাপে মুক্তি দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এরই মধ্যে সিনেমাহলগুলোতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশা করছি, এটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।

    আগামী ৯ ডিসেম্বর তৃতীয় ধাপে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বাল্টিমোর, নিউ জার্সি, লং বিচ, পোর্টল্যান্ড, আটলান্টা, শিকাগো, ইন্ডিয়াপোলিস, বার্মিংহাম, টাম্পাসহ ৩৪ টি শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। আগামী দুই সপ্তাহে ৫৯টি হলে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ।

    উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে দামাল সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। গত ২৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় দামাল। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু ও ইন্তেখাব দিনারসহ অনেকে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ