ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • মতবাদের সাংবাদিক কে এম সবুজ সংবর্ধিত

    মতবাদের সাংবাদিক কে এম সবুজ সংবর্ধিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার দুঃসময়ে সম্মুখ সারির করোনাযোদ্ধা হিসেবে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এনটিভির ঝালকাঠির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজকে সংবর্ধনা দিয়েছে শামসুন্নাহার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 

    আজ শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের বিদায় অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে অবদানের জন্য শাবাব ফাউন্ডেশন, প্রাণের টানে রক্ত দান, বিডি ক্লিন, সিদ্ধকাঠি ব্লাড ফাউন্ডেশন, রক্তের বাঁধন নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয় শামসুন্নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। 

    উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের বদলীজনিত বিদায় উপলক্ষে তাকেও সংবর্ধনা দেওয়া হয়। শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাৎ ফকির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, একুশে টিভির ম্যানেজার কার্তিক দাস, মাওলানা গোলাম মোস্তফা মহিলা কলেজের শিক্ষক শাহ আলম সরদার, পৌর কাউন্সিলর মামুন মাহমুদ ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল হাসান টিটু। 

    অনুষ্ঠানে আয়োজকরা জানান, করোনার দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠেঘাটে সংবাদ সংগ্রহ করেছেন সাংবাদিক কে এম সবুজ। এক পর্যায়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে তিনি আবারো কাজে নেমে পড়েন। করোনাকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা পাঠক ও দর্শকদের আকৃষ্ট করেছে। তাঁর রিপোর্ট পড়ে দরিদ্র মানুষকে সহায়তা এবং অসহায় করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে অক্সিজেন সেবা দিয়েছে শামসুন্নাহার ফাউন্ডেশন। তাই বিশেষ অবদানের জন্য তাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি এনটিভির পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ এবং বরিশাল থেকে প্রকাশিত মতবাদ পত্রিকায় কাজ করছেন।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ