ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে মাদরাসা ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার

    ঝালকাঠিতে মাদরাসা ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মাদ্রাসার ছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার হরিপাশা গ্রামের চাচৈর ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী তন্নি আক্তার (১৪) ও শহরের পূবালী সড়কের মাহফুজ হোসেন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় তন্নির আক্তারের মা ডালিয়া বেগম পারিবারিক কাজে ঝালকাঠিতে আসেন। রাতে বাড়িতে ফিরে তিনি আড়ার সাথে গলায় ওরনা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তন্নি আক্তারকে ঝুলতে দেখেন। রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। তন্নি সদর উপজেলার হরিপাশা গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।

    এদিকে রবিবার সকালে শহরের পূবালী সড়কের মাহফুজ হোসেন নামে এক যুবকের (২৪) লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে ঘরের ভেতরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে মাহফুজ আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা জানায়। 


    নিহত মাহফুজের বাবা মোজাম্মেল হোসেন জানান, মাহফুজ ৯ মাস আগে বিয়ে করে। তাঁর স্ত্রী সীলা বেগম কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে যায়। বাসায় কেউ না থাকায় ঘরের ভেতরেই সে আত্মহত্যা করে। রবিবার দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পৃথক দুটি স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা দায়ের করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ