ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নলছিটিতে প্রতিবাদ সমাবেশ 

    নলছিটিতে প্রতিবাদ সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মাণের কথিত অনিয়ম নিয়ে স্থানীয় একটি মহলের আয়োজিত মানববন্ধনের পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে দপদপিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। 

    মঙ্গলবার ( ০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক সাধারণ জনতা অংশগ্রহন করেন। প্রতিবাদে অংশ নেওয়া সেনা সদস্য (অবঃ) আনিচুর রহমান বলেন, নলছিটির দপদপিয়ায় ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মাণ করা হচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ও আওয়ামী লীগের অবদানকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। 

    তিনি  আরও বলেন, নিজেদের অন্যায় আবদার পূরণ না হওয়ায় কথিত মানববন্ধন করে প্রশাসনকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দপদপিয়া ইউনিয়নবাসী এই কুচক্রীদের বিরুদ্ধে সজাগ আছে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেন, একটি মহল অযথা আমাকে জড়িয়ে অপপ্রচার করে যাচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ