ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে ছাত্রলীগ বহনকারী বাসে ককটেল হামলার অভিযোগ, আহত ৬

     ঝালকাঠিতে ছাত্রলীগ বহনকারী বাসে ককটেল হামলার অভিযোগ, আহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে ফিরে আসার পর ঝালকাঠিতে ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকরা দুটি বাসে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে আহত জেলা ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছে। 

    মঙ্গলবার রাত ৯ টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি টেম্পোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ব্র্যাকমোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে।

    জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু অভিযোগ করেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষ করে দুটি বাসে ঝালকাঠি আসে নেতাকর্মীরা। পথে ব্র্যাকমোড় ব্রিজের ওপর থামলে বাস দুটি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ছাত্রলীগের বাসে ককটেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ