ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • কাল মুখোমুখি ব্রাজিল-ক্রোয়েশিয়া, কার পাল্লা ভারী?

    কাল মুখোমুখি ব্রাজিল-ক্রোয়েশিয়া, কার পাল্লা ভারী?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছে নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। 

    কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এটি হবে ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়ার পঞ্চম দেখা। আর বিশ্বকাপ মঞ্চে এটি দুই দেশের তৃতীয় লড়াই।

    ২০ বছরের শিরোপা খরা কাটাতে কাতারে পা রাখে তারুণ্য নির্ভর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের উদ্বোধনী ম্যাচে সার্বিয়া ও দ্বিতীয় ম্যাচে সুইসদের বিপক্ষে জয় তুলে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

    তবে সেই ধাক্কা কাটিয়ে শেষ ষোলোয় মুখোমুখি হয় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার। যেখানে কোরিয়ানদের ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা। 

    অন্যদিকে, প্রি-কোয়ার্টারের ম্যাচে নির্ধারিত সময়ে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। পরে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধান বাড়াতে পারেনি কোনও দল। এরপর পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জাপানিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। 

    এর আগে এই দুই মোট চারবার মুখোমুখি হয়েছে। বিশ্বকাপ মঞ্চে দেখা হয়েছে দু’বার। 

    সব মিলিয়ে ৪টি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ব্রাজিলের একটি ম্যাচ ড্র হয়েছে। 

    বিশ্বকাপের পরিসংখ্যানে দেশ দুটি দু’বার মুখোমুখি হয়েছে। এবারেরটি নিয়ে হবে তৃতীয়বার। আগের দুইবারে শতভাগ জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

    পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক অঘটন কাতার বিশ্বকাপকে রোমাঞ্চকর করে তুলেছে।

    ২০০৫ সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। 

    এরপর ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বআসরে মুখোমুখি হয় দল দুটি। যেখানে ব্রাজিল ১-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। 

    ২০১৪ সালে পুনরায় দু’দলের দেখা হয়। সেখানে ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে হারায়।

    সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল এই দুটি ফেভারিট দলের। সেই ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। সূত্র: ক্রোয়েশিয়া উইক
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ