ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • পূজার সঙ্গে প্রেম করছেন সালমান!

    পূজার সঙ্গে প্রেম করছেন সালমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ; সালমানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই। 

    এরইমধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছে সালমান খানের।

    ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও পূজা। আলোচিত এ ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। বলিউডে পূজার ‘সার্কাস’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই। সেই ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি। এরইমধ্যে বেরিয়েছে সালমান ও পূজার প্রেমের গুঞ্জন। এক ব্যক্তির টুইটকে ঘিরে বেরিয়েছে এই জল্পনা। তবে সালমান বা পূজা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের লুক প্রকাশ করা হয়েছে। ছবিটির শুটিংও শেষ। তবে ছবিতে পূজার লুক এখনো প্রকাশ করা হয়নি। গুঞ্জন উঠেছে, সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আরও ছবিতে কাজ করবেন পূজা। যদিও সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ