ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ১ মাস আগের ছবি প্রকাশ করে যে খবর দিলেন ফারিয়া

    ১ মাস আগের ছবি প্রকাশ করে যে খবর দিলেন ফারিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন নুসরাত ফারিয়া। বাগদান ও বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ফারিয়া যখন আলোচনায় ঠিক তখনই সুখবর দিলেন তিনি। প্রায় এক মাস আগের একটি ছবি প্রকাশ করে নতুন কাজের খবর জানালেন ফারিয়া। একটি চুক্তিপত্রে সাইনিং করার ছবি প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘আমার পরবর্তী কাজ, অনম বিশ্বাসের সঙ্গে।’

    ১৫ নভেম্বর দেবী’খ্যাত এই পরিচালকের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ফুটবল ৭১’ নামের এই সিনেমায় তিনি কাজ করবেন আরিফিন শুভ’র বিপরীতে।

    পরিচালক অনম বিশ্বাস জানান, ২০১৯-২০ অর্থবছরে ছবিটির জন্য সরকারি অনুদান পেলেও করোনাজনিত কারণে কাজটি করতে পারেননি। এবার মাঠে গড়াচ্ছে ছবিটি। প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘ফুটবল ৭১’। তবে এটি পরিবর্তন হতে পারে।

    একাত্তরের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি। অনম বিশ্বাস কয়েক বছর ধরেই সিনেমাটি নিয়ে গবেষণা করেছেন, প্রস্তুতি নিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির শুটিং। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও চিত্রায়ণের পরিকল্পনা রয়েছে নির্মাতার। দিন কয়েকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণাসহ ছবিটির বিস্তারিত জানানো হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ