ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • উচ্চ আদালতে ঝালকাঠি বিএনপির ২৮ নেতার আগাম জামিন

    উচ্চ আদালতে ঝালকাঠি বিএনপির ২৮ নেতার আগাম জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

    রবিবার বিকেলে ৪টি পৃথম মামলায় মহামান্য হাইকোর্টে বিচারপতি মোস্তফা জামাল ইসলাম এবং আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চে জামিন আবেদন শুনানিতে তাদেরকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির মুখপাত্র ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

    জামিন প্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া  তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপি'র সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মীর বহর, জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার, সদস্য সচিব আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, জেলা যুবদলের সদস্য সাদ্দাম হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মী।

    সুত্র : বাংলাদেশ প্রতিদিন


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ