ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • ‘সুলতান’ থেকে ‘মানুষ’, জিতের সঙ্গী মিম

    ‘সুলতান’ থেকে ‘মানুষ’, জিতের সঙ্গী মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময়টা বেশ সুরে চলছে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’ ও ‘দামাল’ পরপর দুটি ছবিতে সাফল্যের হাওয়া গায়ে মেখে সুবাস ছড়াচ্ছেন ঢালিপাড়ায়। তার অভিনয় ঘ্রাণে মুগ্ধ ওপার বাংলার নির্মাতারাও। মাঝখানে সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন ঢালিউডের প্রতিভাবান নির্মাতা সঞ্জয় সমদ্দার। এই পরিচালকের ‘মানুষ’-এ জিতের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের মিম।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিদ্যা সিনহা মিম। তার এই যাত্রা আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন ছবিটির শুটিং হবে বলেও জানা গেছে।

    ছবিতে নিজের সংযুক্তির ব্যাপারে মিম জানান, প্রথমে প্রযোজনা সংস্থা থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর পরিচালক সঞ্জয় তাকে গল্প শোনান। ছবির গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়াতেই ছবিটিতে যুক্ত হন তিনি। এছাড়াও নির্মাতার সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার।

    ‘মানুষ’-এ নিজের চরিত্রের ব্যাপারে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা।’

    এর আগে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিতেও জিতের বিপরীতে দেখা গেছে মিমকে। সে হিসেবে এটি হবে জিতের বিপরীতে মিমের দ্বিতীয় ছবি। কাজের ব্যাপারে দুজনার মাঝেমধ্যে আলাপও হয় বলে জানান মিম। জিত যেমন মিমের কাজের প্রশংসা করেন তেমনি মিমও জানান তার ভালোলাগার কথা। জন্মদিনে হয় শুভেচ্ছা বিনিময়।

    উল্লেখ্য, বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিটিতে জিৎ, মিম ছাড়াও আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে তৈরি হচ্ছে সিনেমাটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ