ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ‘টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি হয়নি’

    ‘টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি হয়নি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখানে বাংলাদেশ ও চীন সরকার শুধুই ফ্যাসিলেটেড। টিকা তো সরবরাহ করবে বেসরকারি সংস্থা। আজ রবিবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    ড. মোমেন বলেন, আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনা করে সম্মত হয়েছে যে, চীন আমাদের টিকা দেবে। তবে টিকা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি কম্পানি কী করে না করে সেটা তাদের সিদ্ধান্ত। তবে সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।

    এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন ও টিকা কেনার উভয় বিষয়ে চুক্তি হবে। আমরা লাইনঘাট করে দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবে। ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা টিকা পাবো। আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে একটি কভিড প্রতিরোধ সহায়তা চালান আসছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ