ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • রাজাপুরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, যুবক গ্রেফতার

    রাজাপুরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি ভাঙচুর ঘটনায় মো. স্বাধীন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

    শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজার থেকে স্বাধীনসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা পাওয়ায় স্বাধীনকে গ্রেফতার এবং অন্যজনকে ছেড়ে দেয়া হয়েছে। গ্রেফতার স্বাধীন বদনিকাঠি এলাকার মো. কামরুল হাওলাদারের ছেলে। 

    শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি ভাঙচুরের ঘটনায় রাতেই মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ
     ২১ জনের নামে মামলা করেন। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, মঠবাড়ি ইউপির ৬নং ওয়ার্ডে উপনির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল প্রতীকের প্রার্থী মো. মানিক সরদার ও মোড়ক প্রতীকের প্রার্থী মো. তাওহীদুল ইসলাম তাওহীদের বড় ভাই তরিকুল ইসলাম তারিকের মধ্যে কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন জড় হলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফুটবল প্রতীকের প্রার্থী মানিক সরদারের উপস্থিত তার লোকজন স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমুর ছবি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙচুরে জড়িত জনতার হাতে আটক  স্বাধীন সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুইজনের মধ্যে স্বাধীন হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় অপরজনকে ছেড়ে দেয়া হয়েছে। ওসি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ