ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে অভিবাসী দিবস পালিত

    ঝালকাঠিতে অভিবাসী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, প্রবাসী অনিকা বেগম, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার আসাদুজ্জামান মোল্লা ও ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার উপব্যবস্থাপক সাইদুর রহমান।

    পরে জেলায় সবচেয়ে বেশি রেমিট্যান্স অর্জনকারী ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখা ও র‌্যামিট্যান্স যোদ্ধা সানজিদা শরীফ লিজা ও মো. আশ্রাফ আলী মোল্লাকে ক্রেস্ট প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ