ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • একেক ম্যাচে একেক কৌশল আর্জেন্টিনার

    একেক ম্যাচে একেক কৌশল আর্জেন্টিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা।

    সময়ের সেরা দল নিয়ে কাতার এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খায় তারা। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। একেক ম্যাচে একেক রকমের কৌশল অবলম্বন করেছে দলটি। 

    আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যেমনটা বলেন, ‘আমরা ম্যাচ বুঝে কৌশল নির্ধারণ করি। প্রতিপক্ষকে আগে বিশ্লেষণ করি।’ 

    ম্যাচের মাঝপথেই আর্জেন্টিনা কৌশল পরিবর্তন করে নেয় মাঝেমধ্যে। ম্যাচের প্রথম দিকে প্রতিপক্ষকে আক্রমণ করার সুযোগ দেয়। নিজেদের ডিফেন্স লাইনটা ঠিক করে। এই ফাঁকে মাঝমাঠের খেলাটা ঠিক করে নেন তারা। প্রতিপক্ষকে যাচাই করার পরই সাঁড়াশি আক্রমণে যায় আর্জেন্টিনা। 

    ফ্রান্সের বিপক্ষে কৌশল কী হবে তা কেবল মাঠেই দেখা যেতে পারে। তবে স্কালোনি নিজেদের গেম প্ল্যানেই থাকার ঘোষণা দিয়েছেন। খেলার ধরনে কোনো পরিবর্তন আনবে না আর্জেন্টিনা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ