ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • মেসির ওপর বাজি ধরে ১০ কোটি টাকা খোয়ালেন র‌্যাপার!

    মেসির ওপর বাজি ধরে ১০ কোটি টাকা খোয়ালেন র‌্যাপার!
    লিওলেন মেসি ও র‌্যাপার ড্রেক।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রবিবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইতিহাস লিখলেন লিও মেসি। ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বের আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

    লিওলেন মেসি ও আর্জেন্টিনার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি। বিশ্বাস ছিল র‌্যাপার ড্রেকের। সেই মতো নীল-সাদা দলের ওপরই এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ১০০ টাকা) জুয়া খেলেছিলেন কানাডিয়ান গায়ক।

    মেসির বিশ্বকাপ জয় নিয়ে যখন আবেগে ভাসছে গোটা বিশ্ব, তখনই মাথা ঠুকতে হচ্ছে ড্রেককে। কিন্তু প্রশ্ন হলো মেসির জয় নিয়ে বাজি ধরেও কেন টাকা খোয়ালেন ড্রেক? এক ফরাসি সংবাদপত্র সূত্রে জানা গেছে। যে মার্কেটে জুয়া খেলেছিলেন ড্রেক সেখানে অতিরিক্ত সময়ের ফলাফল বিবেচ্য হয় না। ৯০ মিনিটে ম্যাচ জিতলে তবেই সেই স্কোরকে বৈধ বলে গণ্য করা হয়। রবিবার ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২।

    যদি নব্বই মিনিটের ভেতর ম্যাচ জিততে সফল হতো আর্জেন্টিনা তাহলে জুয়া খেলে ১.৭৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা) লাভ করতেন ড্রেক। তবে এই প্রথম এত বড় অঙ্কের টাকা জুয়ার হারেননি ড্রেক। গত মাসেই ইউএফসির বাউটে ইসরায়েল আদেসানয়ার ওপর বাজি ধরে প্রায় ২২ কোটি টাকা জলে গিয়েছিল ড্রেকের।

    কানাডিয়ান সিটকম ‘ডেগ্রাসি’র হাইস্কুল শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ ড্রেকের। সেলেব্রিটি নেট ওর্থের দেওয়া তথ্য অনুয়ায়ী, ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই র‌্যাপার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ