ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • হাসপাতালে পরীমনি

    হাসপাতালে পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কদিন আগেই পরীমনি ছেলে রাজ্যকে নিইয়ে নিজের একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে বেশ হাসিখুশি দেখা যায় নায়িকাকে। আর নায়িকার ছেলে রাজ্য নায়ক সিয়ামের কোলে চড়ে সিনেমার ট্রেলার দেখেন।  

    এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য এল দুঃসংবাদ।

    পরীমনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু কেন?  তাঁর ফেসবুকে পোস্ট করা ছবি অনুযায়ী, আঙুলে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিস্তারিত এই মুহূর্তে কিছুই জানা যায়নি।  
    শুধু তিনি আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘উপহার’। বোঝাই যাচ্ছে, তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার।  

    জানা যাচ্ছে, গতকাল বৃহস্পতিবার আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নায়িকা হলেন পরীমনি। মেসিপ্রেমী এই অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত ভক্তরা, নানা মাধ্যমেই জানতে চাইছেন কী হয়েছে।  

    কালের কণ্ঠের পক্ষ থেকে পরীমনি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া মেলেনি।  

    লিওনেল মেসির অন্ধ ভক্ত পরীমনি। এমনকী আর্জেন্টিনা জিতলে স্বামী রাজের কাছেও আবদার করেছেন তাঁকে আর্জেন্টিনা নিয়ে যেতে হবে। তবে তার আগেই বিপত্তি। নতুন ছবি রিলিজের আগেই হাসপাতালমুখী হলেন ঢাকাই অভিনেত্রী।  

    কয়েকমাস আগেই মা হয়েছেন পরীমনি। এখন ছেলে রাজ্যকে নিয়ে সুখের সংসার। তবে হাসপাতালের খবর ভক্তদের স্বস্তি দিচ্ছে না।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ