ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা

    ঝালকাঠিতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সারাদেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার  সকাল ১১টায় শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

    জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। 

    সেখানেই পুলিশের বেড়িকেটের মধ্যে সমাবেশ করে তাঁরা। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিএনপির সকল কর্মসূচিকে ভয় করে, কারণ তাদের পাশে জনগণ নেই। তাই পুলিশ বাহিনী দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করানো হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করতে দেওয়া হয়নি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ