ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • পা মচকেছে সুবর্ণা মুস্তাফার

    পা মচকেছে সুবর্ণা মুস্তাফার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। তিনি জানিয়েছেন, সিঁড়ি থেকে পড়ে তার ডান পা মচকে গেছে। পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন। তবে ভাগ্যক্রমে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি।

    দুঃসংবাদটি জানিয়ে সুবর্ণা মুস্তাফা ফেসবুকে লেখেন, বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পায়। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।

    উল্লেখ্য, প্রথমে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক হয় সুবর্ণা মুস্তাফার। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান সুবর্ণা। সেসময় তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন। সুবর্ণা আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ