ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ফ্রান্সের ‘কান্না’ বন্ধে আর্জেন্টিনার পাল্টা পিটিশন

    ফ্রান্সের ‘কান্না’ বন্ধে আর্জেন্টিনার পাল্টা পিটিশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার মেনে নিতে পারছেন না অনেক ফ্রান্স সমর্থক। এদের সংখ্যা নেহাত কমও নয়। ম্যাচে রেফারিংয়ে অনেক ভুল হয়েছে এমনটি জানিয়ে ফাইনাল ম্যাচ আবারও আয়োজনে পিটিশন দায়ের করেছে ফরাসিরা।

    তবে মজার ব্যাপার এবার ফরাসিদের ‘কান্না’ থামাতে পাল্টা পিটিশন দায়ের করেছে আর্জেন্টাইন সমর্থকরাও। অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ।

    আর্জেন্টাই এক সমর্থক ভ্যালেন্তিন গোমেজের চালু করা পিটিশনে শনিবার পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার মানুষ সই করেছেন।

    এদিকে‘ফ্রান্স স্টপ ক্রায়িং’ শিরোনামের পিটিশনটিতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপ্পে তার পুত্র’।

    এর আগে রেফারিংয়ে অনেক ভুল হয়েছে এমনটি জানিয়ে ফাইনাল ম্যাচ আবারও আয়োজনে প্রায় ২ লাখ মানুষের সই নিয়ে পিটিশনও করা হয়।

    বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। যেখানে নির্ধারিত সময়ে ম্যাচটি ৩–৩ গোলে সমতায় ছিল। তবে আর্জেন্টিনার পাওয়া প্রথম পেনাল্টি গোলে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।

    ২৩তম মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। যেখানে ওসমান দেম্বেলে দি মারিয়াকে ফাউল করলে রেফারি বাঁশি বাজান। তবে ফরাসি সমর্থকদের দাবি দেম্বেলে কোনো ফাউল করেননি।

    ৩৬ মিনিটে দি মারিয়ার দ্বিতীয় গোলের আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হয়েছিলেন, রেফারি তা দেখেননি—এ নিয়েও যুক্তিতর্ক হয়েছে। তবে ব্যাপারটি এখন আর শুধু যুক্তিতর্কেই সীমাবদ্ধ নেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ