ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • বাংলাদেশে আসছে ইংল্যান্ড

    বাংলাদেশে আসছে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করার পর আজ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

    ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড দল। সেবার ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলেছিল ইংলিশরা। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরিজে ১-১ এ ড্র করেছিল সফরকারীরা। এরপর ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে আবার বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংলিশদের। সেই সফর অবশ্য স্থগিত হয়, যা মাঠে গড়াবে ২০২৩ সালের মার্চ মাসে।

    সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই ভেন্যুতে। ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলেও জানিয়েছে ইসিবি। বিসিবি জানিয়েছে, ম্যাচ দুটি হবে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি।

    ইসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনোর বলেন, 'এটা দারুণ যে ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াড ২০১৬ সালের পর আবার বাংলাদেশে যাবে। এই অধীর-প্রত্যাশিত সফরের জন্য ঢাকা ও চট্টগ্রামে যে পরিবেশ তৈরি হবে তা হবে চমৎকার। বাংলাদেশ জুড়েই ক্রিকেটের প্রতি প্যাশন দারুণ। আমরা একটা কঠিন চ্যালেঞ্জ আশা করছি এমন এক দলের বিপক্ষে যাদের ঘরের মাঠে দারুণ রেকর্ড।'

    ২০১৪ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে খেলা ১৪ হোম ওয়ানডে সিরিজের ১৩ টিতেই জিতেছে বাংলাদেশ দল। ৪৪ ম্যাচের মধ্যে জিতেছে ৩৫ টিতে। বাংলাদেশ এই সময়ে হারে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই (২০১৬ সালে ২-১ ব্যবধানে)।

    ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩

    ১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর

    ৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

    ৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

    ৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

    ১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম

    ১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ