ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • ‘খুন করা হয়েছিল সুশান্তকে’, দাবি মর্গের কর্মীর

    ‘খুন করা হয়েছিল সুশান্তকে’, দাবি মর্গের কর্মীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছিল, এমই দাবি মর্গের কর্মী রূপকুমার শাহের। অভিনেতা মৃত্যুর ২৮ মাস পর সম্প্রতি মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ এই বিস্ফোরক দাবি করেছেন।

    মুম্বাইয়ের কুপার হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল সুশান্তের। মর্গের এই কর্মী দাবি, সুশান্তের দেহে এবং গলায় একাধিক আঘাতের দাগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কথা তিনি জানিয়েছিলেন তখনই।

    টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে রুপকুমার বলেন, যখন সুশান্তকে আনা হয়েছিল তখন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ আনা হয়েছিল। তার মাঝে একটি ছিল ভিআইপি বডি। আমরা যখন ময়না তদন্তের জন্য যাই তখন জানতে পারি সেটি সুশান্তের। তার দেহে একাধিক আঘাত ছিল এবং দুই থেকে তিনটি দাগ ছিল ঘাড়ে। ময়না তদন্তে এসব তথ্য থাকার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন শুধু মৃতদেহের ছবি তুলতে, আমরা তাদের কথা মতো তাই করেছি।

    তিনি আরো বলেন, সুশান্তের দেহ যখন প্রথমবার দেখি, আমি ঊর্ধ্বতনদের বলি এটা আত্মহত্যা নয়, খুন। তাদের এটাও বলি আমাদের নীতি মেনে কাজ করা উচিত। কিন্তু তারা আমাকে বলেন, আমাদের ছবি তুলে দ্রুত মৃতদেহ পুলিশকে হস্তান্তর করতে হবে। রাতেই আমরা সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলাম।

    ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ