ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • গোপনেই বিচ্ছেদ হয় মম ও শিহাব শাহীনের

    গোপনেই বিচ্ছেদ হয় মম ও শিহাব শাহীনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারকাদের সংসার যেন তাসের ঘর। আবারও তাসের ঘর ভাঙার খবর পাওয়া গেল। বিচ্ছেদের দুই বছর পর জানা গেল ‘বিচ্ছেদ’ হয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের। ২০১৯ সালের ২০ নভেম্বর শিহাব-মম’র চতুর্থ বিয়ে বার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর সামনে আনেন। এরপর বেশ ভালোই যাচ্ছিল তাদের সংসার। বিয়ের খবর সামনে আসার পরের বছর, ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের খবরটি তারা নিজেরাই নিশ্চিত করেছেন।

    মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

    দীর্ঘদিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দু’জনরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ