ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

    ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেক দিন। দুই দলের মুখোমুখি লড়াই দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ ও আইসিসির প্রতিযোগিতা। গত বছর এই দুই প্রতিযোগিতা মিলিয়ে মোট তিনবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বি দল দুটি। নতুন বছরের শুরুতেই জানা গেল, এ বছর আবারও মুখোমুখি হবে তারা।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।

    ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তার ক্যালেন্ডার প্রকাশ করেন জয় শাহ। সেখানেই দেখা যায় এ বছরের সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যেখানে ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনো দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে।

    অপর গ্রুপের তিন দল- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে আসরটি কোথায় আয়োজিত হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ