ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • সিলেটের কাছে পাত্তাই পেল না চট্টগ্রাম

    সিলেটের কাছে পাত্তাই পেল না চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মহারণের প্রথম ম্যাচে তারুণ্যনির্ভর চট্টগ্রামকে পাত্তাই দেয়নি মাশরাফি-মুশফিকের অভিজ্ঞ সিলেট দল। ব্যাট ও বল হাতে রীতিমতো দাপট দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

    আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করে মোটে ৮৯ রান। জবাব দিতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।

    বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। সিলেটের সামনে লক্ষ্য ছিল মাত্র ৯০ রানের। শুরুতেই কলিন আকারম্যানকে (১) উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে একটু আশা জাগিয়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে এরপর খুব একটা বেগ পেতে হয়নি সিলেটকে। ২১ বলে ২ চার আর ১ ছক্কায় ২৭ রান করে আউট হন কদিন আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া জাকির হাসান।

    নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম মিলে বাকি পথটা অনায়াসেই পাড়ি দিয়েছেন। শান্ত ৪১ বলে ৩ চার আর ১ ছক্কায় ৪৩ আর মুশফিক ৮ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

    এর আগে, দর্শক বিনোদন তো দূরের কথা, রীতিমত টেস্টের ব্যাটিং প্রদর্শনী ছিল বিপিএলের শুরুতেই। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে ৯ উইকেটে ৮৯ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

    টস জিতে প্রথমে শুভাগতহোমের চট্টগ্রামকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরু থেকেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। টপঅর্ডার চার ব্যাটারের কেউ ন্যুনতম একশ স্ট্রাইকরেটেও রান করতে পারেননি।

    মেহেদি মারুফ ১৪ বলে ১১ করে রানআউট হন। দারউইশ রসুল ৯ বলে ৩, আল আমিন ২০ বল খেলে ১৮ আর অধিনায়ক শুভাগতহোম ৭ বলে করেন ১ রান। এরপর উসমান খান (২), উম্মুক্ত চাঁদরাও (৫) দ্রুত ফিরে গেলে ৬৭ রানে ৭ উইকেট হারায় চট্টগ্রাম। আফিফ হোসেন একটা প্রান্ত ধরে কিছুটা সময় লড়েছিলেন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৫ করে আউট হন তিনি। পুরো ২০ ওভার খেলেও ৮৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।

    সিলেটের পেসার রেজাউর রহমান রাজা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ৭ রানে ২ উইকেট শিকার মোহাম্মদ আমিরের। অধিনায়ক মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ