ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • শুটিং সেটে আহত রোহিত শেঠি

    শুটিং সেটে আহত রোহিত শেঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুটিং সেটে আহত হয়েছেন জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠি। সূত্রের খবর, গাড়ির পেছনে ধাওয়া করার একটি অ্যাকশন দৃশ্য ধারণকালে এই দুর্ঘটনা ঘটে।

    হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছিল রোহিতের স্বপ্নের প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং। শুটিং চলাকালীন হাতে চোট লাগে তার। তৎক্ষণাৎ পরিচালককে নিয়ে যাওয়া হয় কামিনেনি হাসপাতালে। সেখানে ছোট অস্ত্রপচার শেষে কয়েক ঘণ্টা রেখে ছেড়ে দেওয়া হয় পরিচালককে।

    রোহিতের ছবিতে বরাবরই পুলিশের গল্প ঘুরেফিরে আসে। এর আগে ‘সিম্বা’, ‘সিংহাম’ এবং ‘সূর্যবংশী’র মতো পুলিশ চরিত্রের সৃষ্টি করেছেন তিনি। এবারের গোটা সিরিজটাই পুলিশ কেন্দ্রিক। পুলিশের প্রতি শ্রদ্ধা ও গাড়ির প্রতি অনুরাগ থেকেই এই সিরিজের নির্মাণ করছেন রোহিত।

    প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। এই সিরিজের শুটিং চলাকালীন আহত হয়েছিলেন সিদ্ধার্থও। এতে সিদ্ধার্থ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ