ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • জীবনে প্রেম এসেছিল, ভালো মানুষ আসেনি: পল্লবী

    জীবনে প্রেম এসেছিল, ভালো মানুষ আসেনি: পল্লবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জীবনে প্রেম এলেও ভালো মানুষ আসেনি বলে জানিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। তিনি বলেন, ‘প্রেমে পড়েছি। কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত ছিল না। কারণ সেই মানুষটা ভালো ছিল না। যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি তখন হয়েছিল। এখন আমি জীবনে শান্তি চাই। এমন একজনকে চাই যার মধ্যে নিজের বাবাকে খুঁজে পাব।’ 

    ২০১৬ সালে ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে ঝড় তোলেন পল্লবী। এর আগে ২০১২ সালে ‘নদের নিমাই’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। তখন থেকেই তার অভিনয় জগতে আসা। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে পর্ণা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পল্লবী জানান, অভিনয় জগতের পথটা বন্ধুর ছিল না। কিন্তু ব্যক্তিগত জীবনে তার অনেক উঠা-নামা আছে। তিনি যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ছাত্রী তখন তার মা ব্রেন টিউমারে মারা যান। পল্লবীর বাবার একার পক্ষে মেয়েকে বড় করা সম্ভব ছিল না। তিনি ফুপুর বাড়িতেই মানুষ। এর মধ্যে পল্লবী যখন দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা দেবেন তার ঠিক আগের দিন বাবাকেও হারান। আচমকা হার্ট অ্যাটাকে মারা যান তার বাবা। ফুপুর সন্তান না থাকায় তাকে নিজের সন্তানের মতো করেই মানুষ করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে তার সেই ফুপুও মারা গেছেন বছর দুই তিনেক আগে।

    পল্লবী আফসোস করে বলেন, ‘সবার মা-বাবা পরীক্ষার সময় ডাবের পানি খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে। তখন আমি হবিষ্যি খেতাম। সে এক অদ্ভুত সময় গিয়েছে। তবে ‘কে আপন কে পর’ সিরিয়ালের পর আমায় আর ফিরে তাকাতে হয়নি। নিজের ফ্ল্যাট কিনে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি একার সংসার।’   

    তিনি বলেন, ‘আমায় পেশাদারি কোনো সংগ্রামের মুখোমুখি হতে হয়নি। তবে ব্যক্তিগত সমস্যা সামলানো বেশি কঠিন। আমি ইন্ডাস্ট্রিতে কখনো কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হইনি।’

    এখনো সিঙ্গেল জানিয়ে পল্লবী বলেন, ‘আমি আসলে খুব সহজে প্রেমে পড়ি না। তবে প্রেমে পড়েছি, মানুষটা ভালো ছিল না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ