ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
  • ঝালকাঠিতে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস 

    ঝালকাঠিতে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা পর্যায়ের শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ প্রতিযোগিতা। সোমবার সকাল ৯টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারহ্ গুল নিঝুম। 

    বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা যুব গেমস এর আয়োজন করে। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং খেলোয়ারবৃন্দ। 

    উদ্বোধনী পুরুষ ফুলবল খেলা অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলা দল এবং নলছিটি উপজেলা দলের মধ্যে। এই ম্যাচে টাইব্রেকারে রাজাপুর দল ৪-২ গোলে নলছিটি দলকে হারিয়ে জয় লাভ করে। অপর ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা দল ৩-০ গোলের ব্যবধানে কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করে।

    শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে ফুটবল, হ্যান্ডবল, দাবা, শুটিংসহ বিভিন্ন খেলায় অংশ নেয় ক্রীড়াবিদরা। এ গেমসের আয়োজন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ