ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে কারাদণ্ড

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা তাদের দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় চারটি বলগেট জব্দ করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা জেলার তালতলী এলাকার দলিল পাটোয়ারীর ছেলে মো. মাহবুব পাটোয়ারী (৪৫), ঝালকাঠির পিপলিতা এলাকার ইউনুস আকনের ছেলে মো. ইউসুফ আকন (৩৫) ও বগুড়ার গাবরিয়া এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. ইসমাইল (৩২)। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেউরী ও নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সুগন্ধা নদী দিয়ে যাচ্ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রেজারের তিনজন শ্রমিককে আটক ও বলগেট জব্দ করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ