ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • আবারও প্রেমে মজেছেন শেহনাজ!

    আবারও প্রেমে মজেছেন শেহনাজ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিগগিরই বলিউডে পা রাখছেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। তবে ২০২১ সালে প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর পর্দার বাইরে চলে গিয়েছিলেন তিনি। প্রায় ১১ মাস বিরতির পর গত বছর আবার কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

    এখন গুঞ্জন উঠেছে, আবারও প্রেমে মজেছেন শেহনাজ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

    প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অভিনেতা গুরু রণধাওয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যায় শেহনাজ গিলকে। সেখানে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে শুধু পর্দায় নয়, এর বাইরেও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। আর সেখান থেকে গুঞ্জন উঠেছে, আবারও প্রেমে মজেছেন শেহনাজ।

    সম্প্রতি তাদের এক খুনসুটির মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একসঙ্গে সমুদ্র সফরে গেছেন শেহনাজ-গুরু। সাগরপাড়ে গোলাপি স্কার্ট পরে ছুটছেন শেহনাজ, পেছন পেছন গুরু।

    ‘বিগ বস ১৩’-এর মধ্য দিয়ে মিডিয়াপাড়ায় পা রাখেন পাঞ্জাবের উঠতি অভিনেত্রী শেহনাজ কৌর গিল। রিয়েলিটি শো শেষ হওয়ার পর ভারতের বেশ কিছু নাটকে দেখা যায় তাকে। তবে প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর পর সবকিছু থেকে ‍বিরতি নেন তিনি। প্রায় ১১ মাস পর আবারও পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। খুব শিগগির সালমান খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’ ছবিতে দেখা যাবে শেহনাজকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ