ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • মিরাজের নৈপুণ্যে বরিশালের জয়ে ফেরা

    মিরাজের নৈপুণ্যে বরিশালের জয়ে ফেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে ফিরল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

    শনিবার নিজেদের প্রথম ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেটের বিপক্ষে হার এড়াতে পারেনি বরিশাল। 

    মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। 

    আগে ব্যাট করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ৩৬ বলের অপরাজিত ৫৪ আর রনি তালুকদারের ২৮ বলের ৪০ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন মিরাজ ও চাতুরঙ্গ ডি সিলভা। 

    টার্গেট তাড়া করতে নেমে ইবরাহিম জাদরান ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বরিশাল। দলের জয়ে ৪১ বলে ৫২ রান করেন আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান। ২৯ বলে ৪৩ রান করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

    এছাড়া ১৪ বলে ২৫ আর ১৪ বলে ২১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাকিস্তানের ইফতেখার আহমেদ ও আফগান ক্রিকেটার করিম জানাত। 

    বল হাতে ২১ রানে ২ উইকেট আর ব্যাট হাতে ২৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করে ম্যাচ সেরা হন বরিশালের মেহেদি হাসান মিরাজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ