ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • রাতে হোটেলের বারান্দায় যেভাবে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক

    রাতে হোটেলের বারান্দায় যেভাবে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৬ বছর আগে ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘গুরু’। ছবির পরিচালক ছিলেন মণিরত্নম। সিনেমাটি তখন বক্স অফিসে সাড়া ফেলেছিল।

    স্মৃতির সরণিতে হেঁটে নেটমাধ্যমের পাতায় একটি ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ভিডিওটি এখন আলোচনায়। খবর হিন্দুস্তান টাইমসের।

    ‘১৬ বছর পেরোলেও গুরুকান্ত দেশাই এখনও হৃদয়ের কাছাকাছি!’, এই ক্যাপশন লিখে ‘গুরু’ ছবি থেকে নিজের ঝলক শেয়ার করেছেন অভিষেক।

    নেটিজেনরাও ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করেছেন। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, আর্য বব্বর, আর মাধবন এবং বিদ্যা বালান৷ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ডট্রাকের দায়িত্বে ছিলেন এ আর রহমান।

    ২০০৭ সালের ১২ জানুয়ারি কানাডার টরন্টোতে এলগিন থিয়েটারে ছবিটি মুক্তি পেয়েছিল। মুক্তির পর এটি কানাডায় মূলধারার আন্তর্জাতিক প্রিমিয়ারের প্রথম ভারতীয় সিনেমা পরিণত হয়।

    রজার নায়ার প্রোডাকশন কানাডার জন্য স্বত্ব অধিগ্রহণ করে এবং কানাডার টরন্টোতে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের নিয়ে একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

    এই ছবির প্রিমিয়ার চলাকালীনই অভিষেক তার রাই-সুন্দরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হোটেলের বারান্দায়! অপরাহ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই ফাঁস করেন এ গল্প।

    সালটা ২০০৭। নিউইয়র্কে নিজেদের ছবি ‘গুরু’র প্রচারে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বয়া। এক রাতে হোটেলের বারান্দায় বসেই অভিষেকের মনে হয়, ঐশ্বরিয়ার সঙ্গেই নিজের জীবনটা কাটিয়ে দিতে চান তিনি।

    অভিষেক ঐশ্বরিয়াকে প্রোপোজ করেছিলেন ছবির সেট থেকে নেওয়া এক আংটি পরিয়ে! হোটেলের বারান্দায় হাঁটু গেড়ে বসে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জুনিয়র বি।

    ‘গুরু’-র আংটিতেই আজীবনের জন্য বাঁধা পড়ে গেলেন দু’জনে। অমূল্য সেই আংটি নাকি প্রযোজক-পরিচালকের কাছ থেকে চেয়ে নিজের কাছে রেখে দিয়েছেন অভিষেক! তাই 'গুরু' ছবিটা ঐশ্বরিয়া এবং অভিষেকের কাছে বিশেষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ