ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
  • ৪৪ হলে চলছে ‘ব্ল্যাক ওয়ার’

    ৪৪ হলে চলছে ‘ব্ল্যাক ওয়ার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল সিনেমাটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের রোজার ঈদে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পেছানো হয় বলে জানায় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। এরপর জানা যায়, নতুন বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। সেটিও পিছিয়ে মুক্তির তারিখ নির্ধারণ করা হয় ১৩ জানুয়ারি। অবশেষে আজ দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

    এ ছবি দিয়ে আবার চালু হয়েছে বন্ধ থাকা সিনেমা হল মধুমিতা। হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, গত বছরের ১৮ নভেম্বর বন্ধ হয়েছিল মধুমিতা প্রেক্ষাগৃহটি। ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে চালু হচ্ছে আবার।

    গতকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে ‘ব্ল্যাক ওয়ার’-এর দুই পরিচালক সানী সানোয়ার, ফয়সাল আহমেদ, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, অভিনেতা সুমিত সেনগুপ্তসহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শোবিজের অনেক তারকা ও নির্মাতাও প্রিমিয়ার শো উপভোগ করেন।

    অনুষ্ঠানে সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের মুখোমুখি আমি। নিজের সবটুকু ঢেলে দিয়ে চেষ্টা করেছি দর্শকদের উপভোগ্য একটি ছবি উপহার দেওয়ার। সবার প্রতি আহ্বান—প্রেক্ষাগৃহে এসে আমাদের সমর্থন করুন। আপনারা পাশে দাঁড়ালেই আমরা আরও ভালো ছবি নির্মাণ করতে পারব।’

    চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘আজকে আর বেশি কথা নয়। দীর্ঘ একটা জার্নি পার করে পর্দায় ছবিটি দর্শকদের দেখাতে পারছি। চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি ব্ল্যাক ওয়ার সিনেমা দেখা বেগবান করবে। ব্ল্যাক ওয়ার ভালো লাগলে অন্যদেরও বলুন।’

    পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘ছোটখাটো কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আমরা ছাড় দিইনি। মানসম্মত, অ্যাকশন ও বিনোদনে ভরপুর একটা ছবি দেওয়ারই আপ্রাণ চেষ্টা ছিল আমাদের। আশা করি দর্শক আমাদের কষ্টের মূল্য দেবেন।’

    ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ