ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • আন্দোলন সংগ্রামে ছাত্র লীগের ভূমিকা প্রশংসনিয়- আমু

    আন্দোলন সংগ্রামে ছাত্র লীগের ভূমিকা প্রশংসনিয়- আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আগের ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে অনেক পাথ্যর্ক রয়েছে। আমাদের সময় ছাত্রলীগকে মানুষ মর্যাদা দিতো। 

    আন্দোলন সংগ্রামে ছাত্র লীগের ভূমিকা প্রশংসনিয়। ছাত্রলীগকে তাদের পুরনো জায়গায় ফিরে যেতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে ছাত্রলীগকে। 

    শুক্রবার বিকেলে ঝালকাঠির উন্মুক্ত শিশু পার্ক চত্বরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে জানিয়ে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। 

    সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।

    ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। 

     জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এর আগে ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ