ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • বরিশালের জয়ে টানা তিন হার কুমিল্লার

    বরিশালের জয়ে টানা তিন হার কুমিল্লার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উইকেট ছিল ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। তাই শেষ ১২ বলে যখন প্রয়োজন মাত্র ৩১ রানের, তখনও অনেকে জয়ের আশা ছাড়েননি। কিন্তু হতাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবশেষ আসরের চ্যাম্পিয়নরা টানা তৃতীয় ম্যাচে হেরেছে। ফরচুন বরিশালের বিপক্ষে তারা পরাজিত হয়েছে ১২ রানে।

    বরিশালের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬৫ রানেই থামতে হয়েছে কুমিল্লাকে। শেষ বল অবধি টিকে থাকা খুশদিল শাহ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ২৭ বল খেলে ১ চার ও চার ছক্কায় তিনি খেলেন ৪৭ রানেরর হার না এক ইনিংস। এছাড়া লিটন দাস ৩২ ও ইমরুল কায়েস ২৮ রান করেন। মোসাদ্দেক হোসেন শেষ দিকে এসে ২৭ রান করেন।

    বরিশালের হয়ে সাকিব, চতুরঙ্গ, কামরুল, ইফতিখার ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেছেন। ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে সাকিব আল হাসান হয়েছেন ম্যাচসেরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ