ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • নাসিরের ঢাকাকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম

    নাসিরের ঢাকাকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে জ্বলে উঠেছে জাতীয় দলের টি-টোয়েন্টি স্পেশালিস্ট আফিফ হোসেন ধ্রুবর ব্যাট। তার অসাধারণ ইনিংসের সুবাধে চতুর্থ ম্যাচে এসে দুর্দান্ত এক জয় পেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। বল বাকি ছিল তখনও ১৪টি।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৮ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। সর্বোচ্চ ৪৭ রান করেছিলেন উসমান গনি।


    জবাব দিতে নেমে আল আমিন আর উসমান খানের উইকেট হারায় শুধু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আল আমিন তো ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে বিদায় নেন। ঢাকায় সেঞ্চুরি করা উসমান খান আউট হন ২২ রান করে।

    এরপর ১০৩ রানের অপরাজিত অনবদ্য জুটি গড়ে তোলেন আফিফ হোসেন ধ্রুব এবং আফগান ব্যাটার দারবিশ রাসুলি। ৫২ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন আফিফ এবং ৩৩ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন দারবিশ রাসুলি।

    বিজ্ঞাপন

    এই জয়ে চার ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩ ম্যাচে এটি ঢাকার দ্বিতীয় হার। তাদের জয় মাত্র একটি ম্যাচে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ